1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

ব্যবসার ভবিষ্যত পরিস্থিতি জানাবে পিএমআই

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৮ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদক : বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য ব্যবসায় কী ধরনের পদক্ষেপ নিতে হবে সেই ধারণা পাওয়া যাবে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বা ক্রয় ব্যবস্থাপনা সূচকের মাধ্যমে। বাংলাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে এই সূচক। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এখন থেকে এ সূচক বা টুল প্রকাশ করবে। এ সূচক তৈরিতে সহায়তা করবে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

সোমবার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে বাংলাদেশে পিএমআই চালু করা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরেন পিইবির চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিইবির অর্থনীতিবিদ ও সিনিয়র ম্যানেজার হাসনাত আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল ও এমসিসিআই সভাপতি কামরান টি রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সূচকটির বিষয়ে জানানো হয়, প্রতি মাসে এ সূচক তৈরি করা হবে। অতীতের তথ্য-উপাত্ত নয়, বর্তমান তথ্য-উপাত্তকে পর্যালোচনা করে তৈরি করা হবে এ সূচক। যেখানে নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, সরবরাহ এবং ইনভেন্টরির মতো বিভিন্ন বিষয় সংযুক্ত থাকবে, যা ব্যবসা বা অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য খাতভিত্তিক বিস্তারিত পরিকল্পনা নিতে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি, উৎপাদন, সেবা ও নির্মাণ খাতের সূচক প্রকাশ করা হবে। মোদ্দা কথা, এটি একটি ব্যারোমিটার যা দেশের অর্থনীতির ভালো-মন্দ দিক নির্দেশ করে।

সূচকটির বিস্তারিত তুল ধরে মাশরুর রিয়াজ জানান, পিএমআই ধারণাটি বিশ্বের অন্যান্য দেশে পুরোনো হলেও বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন।যুক্তরাষ্ট্রে ১৯৪৯ সালে এটি চালু হয়। এশিয়ার বেশ কয়েকটি দেশে এ সূচক ব্যবহার করা হয়। মূলত গুরুত্বপূর্ণ শিল্প খাতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও মোকাবেলা করে নতুন পরিকল্পনা গ্রহণে এটি ব্যবহার হচ্ছে।

বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট