1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​

বেজায় রেগেছেন পাকিস্হানের পেসার হাসান আলী

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৩৩৭ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেক্স।। যখন একজন ক্রিকেটার ফর্মে থাকেন না, তখন অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করে, এমনকি ব্যাক্তি জীবন নিয়েও সমালোচনা করতে ছাড়ে না। এ ধরণের অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই আছে। এবার এমন অভিজ্ঞতার শিকার হলেন পাকিস্তানের পেসার হাসান আলী। তার চোট নাকি বিয়ের পরে বেড়ে গেছে। এমন সব মন্তব্য শুনে বেজায় রেগেছেন হাসান আলী।

এই পেসার আরো বলেন, ‘ক্রিকেট পারফরম্যান্সের জন্য সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝি না, ব্যক্তিগত জীবনকে কেন সমালোচনার লক্ষ্য বানানো হয়। আমি নাকি বিয়ের কারণে চোটে পড়ছি, ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলছি। ওই লোকগুলোর কোনো ধারণাও নেই, ক্রিকেটারদের কতটা কঠিন সময়ের মধ্যে যেতে হয় এবং ক্যারিয়ারে কতটা ওঠা-নামা থাকে’।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের হয়ে রক্ত, ঘাম ও চোখের জল উজার করে দেওয়ার পরও যখন কিছু মানুষ আমার পেশাদারিত্ব নিয়ে উদ্ভট ও অযৌক্তিক প্রশ্ন তোলে ও বিদ্রুপ করে, তখন সত্যিই খারাপ লাগে। আমি এমন অনেককে দেখেছি, তারা বলছেন যে উদযাপনের কারণে আমি চোট বাধাচ্ছি। হাস্যকর সব কথা। পিসিবির মেডিকেল টিম তো আমার উদযাপনে সমস্যা দেখে না, লোকে পছন্দ করুক আর না করুক, আমি এই উদযাপন চালিয়ে যাব’।

বারবার চোটে পড়ার কারণ নিয়ে আরো বলেন, ‘ওয়ার্কলোড অনেক বেশি হওয়াতেই এটা হচ্ছিল। পাকিস্তানের হয়ে তিন সংস্করণে খেলছিলাম টানা, বিশ্বের কয়েকটি লিগেও খেলছিলাম। আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই টানা খেলার মধ্যে ছিলাম, বিশ্রাম খুব একটা পাইনি। ম্যাচ বা ক্যাম্পের মাঝে তাই রিকভারির সময় ততটা পাইনি। লোকে অনেক সময়ই ভুলে যায়, ফাস্ট বোলাররাও মানুষ। তারা মেশিন নয়। আমরা কেবল বোলিং করেই যাব এবং দিনের পর দিন ফিট থাকবো, এতটা আশা করা উচিত নয়’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট