1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসাতেই চিকিৎসাধীন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১২৪৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নতুন করে শারীরিক সমস্যা দেখা দেয়নি। তিনি আগে যেমন ছিলেন তেমনই আছেন। তাঁর মনোবলও শক্ত রয়েছে। তাই তাঁর চিকিৎসা আপাতত গুলশানের বাসাতেই করা হবে।

তবে লন্ডন থেকে ব্যাক্তিগত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ করে পুত্রবধু ডা. জোবাইদা রহমান তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আগের দিনের মতো মঙ্গলবার বিকেলেও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা গুলশানের বাসা ফিরোজা’য় গিয়ে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। পরে ডা. আল মামুন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলেও খালেদা জিয়ার শরীরে এখনও কোনো উপসর্গ নেই। তিনি শারীরিকভাবেও সুস্থ আছেন, ভালো আছেন। ফলে তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া সম্বব। তিনি বলেন, পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্তের নমুনা নেয়া হয়েছে। তার রক্তের বায়োকেমিক্যাল টেস্ট হয়েছে। রক্তের মধ্যে কোনো ঝুকি আছে কি না, তা রিপোর্ট এলে পর্যালোচনা করে বোঝা যাবে।

ডা. মামুন আরও জানান, খালেদা জিয়ার পুত্রবধু ডা. জোবাইদা রহমান দেশে ও বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন। এভাবে মেডিকেল টিম ওয়ার্কের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সারা দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরাও সবাই দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। এ ছাড়া আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। আমি ধন্যবাদ জানাতে চাই ডা. জাফরউল্লাহ চৌধুরীকে, তিনি বলেছেন এই করোনার মধ্যে অবিলম্বে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন দেয়া প্রয়াজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত।

ফখরুল বলেন, আমরা খালেদা জিয়ার খোজখবর সবসময় রাখছি। আজকেও আমি এখানে আসার আগে খবর নিয়েছি, চিকিৎসা চলছে, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। আমি আবারও দেশবাসীর দোয়া চাই।

উল্লেখ্য ১১ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করেনাভাইরাসে আক্রান্ত হলেও বিএনপির পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। ওইদিন সকালেই স্বাস্থ্য অথিদফতর থেকে জানিয়ে দেয়া হয় নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তবে এর অনেক পর বিকেল পৌনে ৫টায় সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে স্বীকার করে করোনা আক্রান্ত হয়েছে বলে স্বীকার করেন। তাঁর আগেরদিন খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. আল মামুন সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য বলেছিলেন তাঁর করোনা টেস্টের জন্য কোন নমুনা নেয়া হয়নি। অবশ্য একদিন পর তিনিই জানালেন, গুলশানের বাসা ফিরোজা’য় খালেদা জিয়াসহ নয় জন করোনা আক্রান্ত।

এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ সংসদীয় এলাকার ৭টি থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উত্তরার বাসায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর, খিলক্ষেত থানার সভাপতি এসএম ফজলুল হক, সাধারণ সম্পাদক সোরহাব খান স্বপন, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক আফাজ উদ্দিন, সদস্য সচিব আজমল হুদা মিঠু, তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উত্তরা পূর্ব থানার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম প্রমুখ।

এ ছাড়াও মঙ্গলবার বাদ জোহর ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) বিএসএমএমইউ কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়ামাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে করোনা আক্রান্ত খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট