1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে সরকার কাজ করছে : রেলমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩০ বার দেখা হয়েছে

টিএ পান্না, ঈশ্বরদী : বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে সরকার কাজ করছে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

সকালে ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড পরিদর্শনকালে, সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের রেলওয়ে নেটওয়ার্ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যাত্রা রেলকে আধুনিকায়ন করার চেষ্টা অব্যাহত রয়েছে। জনবলকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করার পাশাপাশি রেলওয়ের সার্বিক উন্নয়নের আশা প্রকাশ করেন মন্ত্রী।

এসময় রেলপথ মন্ত্রনালয়ের সচীব ডক্টর মোঃ হুমায়ূন কবীর,রেলের মহাপরিচালক কামরুল আহসান,এডিজি আরএস পার্থ সরকার,পশ্চিমাঞ্চল রেলের জিএম,অসীম কুমার তালুকদার,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক,ডিআরএম শাহ্ সুফী নূর মোহাম্মদ,পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাসসহ পশ্চিমাঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রেলওয়ে পাকশী বিভাগের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে রেলওয়ে পাকশী বিভাগের সামগ্রিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ মত বিনিময় সভায় পশ্চিমাঞ্চল রেলের জিএম,অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ,রেলপথ মন্ত্রনালয়ের সচীব ডক্টর মোঃ হুমায়ূন কবীর,রেলের মহাপরিচালক কামরুল আহসান ও এডিজি আরএস পার্থ সরকার।

এসময় রেলপথ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,পশ্চিমাঞ্চল রেলের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও পাকশী বিভাগীয় সকল প্রধান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাকশী বিভাগীয় সকল অফিসের সমস্যা, ভ’-সম্পতি বিভাগের অবৈধ দখলে যাওয়া জমি ও বাসাবাড়ি  উদ্ধার পূর্বক সামগ্রিকভাবে রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে  মত বিনিময় সভায় মন্ত্রী দিক নির্দেশনা প্রদান করেন।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট