1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী আন্ত:নগর ট্রেন বহরে চায়না কোচ যুক্তকরায় ট্রেনের ইনচার্জ পরিচালক ও যাত্রীদের প্রতিনিয়ত নানাবিদ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০১৪ বার দেখা হয়েছে

চায়না থেকে আমদানী করা কচে


ট্এি পান্না \ সদ্য চীন থেকে আমদানীকৃত যাত্রীবাহী ট্রেনের কোচ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে চলাচলকারী আন্ত:নগর ট্রেন বহরে যুক্তকরায় দায়িত্বরত সকল ট্রেনের ইনচার্জ পরিচালক ও যাত্রীদের প্রতিনিয়ত নানাবিদ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধুমাত্র ডবিøউইসিডিআর এর ইনচার্জ পরিচালক ব্রেকভ্যান অংশে সর্বরাহকৃত কর্তব্যরত ট্রেন ইনচার্জ পরিচালকের বসার চেয়ার নিয়মমাফিক ফিক্সড না থাকা, ইনচার্জ পরিচালক ব্রেকভ্যান অংশ প্রয়োজনের তুলনায় ছোট হওয়া, ইনচার্জ পরিচালক ব্রেকভ্যান অংশের এক সাইডে খেলনা টাইপের ছোট বৈদ্যুতিক পাখা লাগানো,জানালার গøাস খোলার ব্যবস্থা না থাকায় কর্তব্যরত বেশ কয়েকজন ট্রেন ইনচার্জ পরিচালক অসুস্থ হয়ে পড়েছেন । আবার অনেক ট্রেন ইনচার্জ পরিচালক দায়িত্বপালন করতে গিয়ে অসুস্থ হওয়ার পথে । দরজা জানালার লক সিষ্টেম ঠিক না হওয়ায় ইতিমধ্যে হাতের আঙ্গুল কেটে কয়েকজন ট্রেন পরিচালক আহত হয়েছেন। ঢাকার রাজশাহীর ও ঈশ^রদী হয়ে খুলনা ঢাকার মধ্যে চলাচলকারী আনন্নগর সিল্কসিটি ও চিত্রাসহ বিভিন্ন রুটে চলাচলকারী দুরপাল্লার আন্ত:নগর ট্রেনের ইনচার্জ পরিচালক এবং যাত্রীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে,সম্প্রতি চীন থেকে আমদানীকৃত এসব যাত্রীবাহী কোচ বাংলাদেশের ট্রেন বহরে যুক্ত করে যাত্রী পরিবহণ করা হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে কোচগুলো ইন্দোনেশিয়া,ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানী করা কোচ গুলোর চেয়ে দেখতে কোন অংশে কম না হলেও এর বিভিন্ন অংশে অনেক ত্রæটি রয়েছে। যেমন, দরজা,লক,জানালা,ওয়াশরুম,বেচিন,ফ্যানের ব্যাপক সমস্যা রয়েছে। ইনচার্জ পরিচালক এর জন্য চেয়ারগুলি ফিক্সড না থাকায় মাঝে মধ্যে দূর্ঘটনার আশংকা রয়েছে। বেসিনে ট্যাপ ছাড়লে পানি ছিটে কাপড় নষ্ট হয়ে যায়। ওয়াশরুমের দরজা চাপা হওয়ায় মোটা মানুষের জন্য প্রবেশ করা কঠিন। আবার ওয়াশ রুমের ভিতরের স্পেসও প্রয়োজনের তুলনায় কম। শুধুকি তাই, ট্রেনের সম্মুখের অলস ব্রেকভ্যানের জিম্বাদার বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধিবিধানের আলোকে ট্রেন ইনচার্জ পরিচালকের দায়িত্বে না থাকায় প্রতিটি ট্রেনের যাত্রী ও মালামালের ঝুঁকি রয়েছে। উক্ত ব্রেকভানে বিভিন্ন ধরনের অসাধু উপায় অবলম্বন করা হচ্ছে। এসব ব্রেকভ্যানে বিনা টিকিটের যাত্রী ও অবৈধ মালামাল বহণ করা হচ্ছে। অবৈধ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অলস গার্ডব্রেকগুলির মূল্যবান সরঞ্জামাদি চুরিরও সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে ঐ ব্রেকভ্যানগুলিতে নাসকতার সুযোগসহ নানাবিদ সমস্যা সৃষ্টির আশংকাও দেখা দিয়েছে। সমস্যার এখানেই শেষ নয়,সাধারণ ও আনুসাঙ্গিক আইন বই এর ১৪৪ বিধি মোতাবেক ব্রেকভ্যানের পিছনের টেইলবোর্ড ও টেইল ল্যাম্প লাগানোর ব্্র্যাকেটটির প্রশস্ততা বেশী হওয়ায় নির্দিষ্ট ব্্র্যাকেটে এগুলো লাগানো সম্ভব হচ্ছেনা। চাইনা কোচের গার্ডসব্রেকের এয়ার প্রেসার ব্যবহার করার পদ্ধতি ভিন্ন যা জিআর-১২৫ সাথে সাংঘর্ষিক। এসমস্ত সকল সমস্যা সমাধানের জন্য সম্প্রতি ঈশ^রদী,রাজশাহী,খুলনা ও পার্বতীপুর হেডকোয়ার্টারের ইনচার্জ পরিচালকবৃন্দের পক্ষ থেকে ডিটিও পাকশী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট এর নিকট আবেদন করা হয় এবং আবেদনের অনুলিপি নিয়মানুযায়ি মহাপরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট উর্দ্ধতন দায়িদত্বশীল কর্মকর্তাদের অবহিত করা হলেও অদ্যবধি কোন কাজ না হওয়ায় ইনচার্জ পরিচালকবৃন্দ হতাশায় ভুগছেন।
ট্রেন ইনচার্জ পরিচালকবৃন্দ ও যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে,বাংলাদেশ রেলওয়ে,রাজশাহীর মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান,আমাদের দেশে ট্রেনগুলো যেভাবে তৈরী হয় সেই প্রেক্ষাপটে খাপখাইয়ে ট্রেনগুলো তৈরী করা হবে। এখানে এমন ডিজাইন করা হয়েছে তা ফেলে দেওয়ার মত না। তবে টুকটাক চলার মত। যেমন ফ্যান দিয়ে যে বাতাস আসে তাতে কাজ হয়না। এটা এসির আওতায় আনাযেত। ফ্যানটা আসলে সাইডে না দিয়ে উপরে লাগানো হলে ভাল হত। আমরা এটাকে মোডিফাই করার চিন্তা করেছি। মাথার উপর একটি র‌্যাক তৈরী করতে হবে যেখানে ফ্যান লাগানোর জায়গা থাকবে এবং চেয়ারগুলো যাতে উঠে না যায় সেভাবে ফিক্সড করতে হবে। এই কাজ গুলো করেন প্রজক্ট এর কর্মকর্তারা। আর আমরা আছি ওপেন লাইনে কাজ করার জন্য। ঐইটা আমাদের হাতে নেই।কোচের ডিজাইন ও আমাদের দেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে সকল প্রকার সুবিধা সৃষ্টির লক্ষে ইঞ্জনিয়ার ও পিডি রয়েছেন। মূলত: তারাই আলাপ আলোচনা করে এই সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিবেন। যারা আমদানী করবেন তাদের কাছে এসবের পরামর্শ আছে। এই টুকটাক সমস্যার সমাধান তারাই করবেন।
একই অভিযোগের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদত আলী জানান,ভারত,চাইনা,কোরিয়া বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশ রেলওয়ে যে সমস্ত কোচ আমদানী করছে এর ডিজাইন এর সাথে কিছু ভিন্ন প্রযুক্তিগত সুবিধা ও যাত্রীদের ভিন্ন ধরনের সুবিধা বিবেচনা করে ডিজাইন পরিবর্তন করে আমরা কোচগুলো আমাদের রেলওয়ে বহরে যুক্ত যাত্রীদের চলাচলের ব্যবস্থা করে থাকি। কোন কোন ক্ষেত্রে কিছু কিছু চিন্তা চেতনার কারণে আমরা যেভাবে ব্যবহার করতাম হয়ত সে ক্ষেত্রে কিছু পরিবর্তন আসায় দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যা তৈরী হচ্ছে। ইতি মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে, আগামিতে যে সমস্ত কোচ আমরা আমদানী করব সেটি সকল বিভাগীয় কর্মকর্তার সমন্বয়ে এই ডিজাইটি পরিকল্পনা করে একটি সমন্বিত নক্সা প্রনয়ন করা হবে। যেটি যাত্রীদের জন্য এবং আমাদের রেলের যারা ব্যবহারকারী থাকবে তাদের সকলের জন্য সুবিধা সম্পন্ন একটি নক্সা তৈরী করার নির্দেশনা দিয়েছেন । আমরা সেভাবেই কাজ করছি। আগামিতে যে কোচগুলো আমদানী করা হবে তাতে সকল সুযোগ সুবিধা সংরক্ষনের ব্যবস্থা করা হবে।#
ক্যাপশন \ রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন রুটে ঢাকার মধ্যে চলাচলকারী চায়না কোচ দিয়ে তৈরী ট্রেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট