1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে থাকবে না- সেতুমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৯৫ বার দেখা হয়েছে

স্বাধিনতার কন্ঠ ডেক্স।। ‘যারা দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা ত্যাগ করেছে তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলরা আবার দুঃসময় এলে তারা কিন্তু দলে থাকবে না’ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর গুলিস্তান হোটেল ইম্পেরিয়াল কনভেনশন হলে বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকের বর্ধিত সভার পর আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫ (১) ধারা অনুযায়ী সব ইউনিটের কমিটি গঠনের কাজ শেষ করতে হবে। ইউনিট কমিটি গঠন শেষ হলে ৩৫ (২) ধারা অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে’।

তিনি আরো বলেন, ‘সব ওয়ার্ডের সম্মেলন শেষ হলে পরবর্তী তিন মাসের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। আমি এ ব্যাপারে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছি। কেউ এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তাকে দায় নিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না, দলের আগামী কার্যনির্বাহী সংসদের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে একটি মহল গনতান্ত্রীক সরকারকে হটিয়ে একটি পুতুল সরকার ক্ষমতায় আনতে চায়। দেশে বিদেশে এই চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের রুখে দাঁড়ানোর জন্য ঐক্য বদ্ধ থাকতে আহবান জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সভায় আরো উপস্হিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এবং ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট