1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মুখ খুলেছেন সানি

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নীল সিনেমার দুনিয়া থেকে বিদায় নিলেও এখনও অতীত পেছনে ফেলতে পারেননি বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রায়সময়েই নানা কারণে পর্ন তারকা তকমায় কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি তেমনি কিছুর শিকার হলেন এই অভিনেত্রী। এবার আপত্তিকর ভিডিও তৈরি করা নিয়ে মুখ খুললেন সানি লিওন। দর্শক পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল।

নীল সিনেমার জগত ছেড়ে আসার পর বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন সানি লিওন। দর্শকদের সামনে নিজেকে হাজির করেছেন নতুনভাবে,অভিনেত্রী পরিচয়ে। এসবের মাঝেও প্রায় সময়েই নিজের অতীতের জন্য বিব্রতকর মুহূর্তের শিকার হন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মুখ খুলেছেন সানি।

যেখানে তিনি কথা বলেছেন ‘ডিপফেক’ ভিডিও প্রসঙ্গে। বলিউডে হঠাৎ করেই ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এই বিষয়টি। যার শিকার হয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের মতো তারকারা।

শোবিজ অঙ্গনের এই তারকাদের নিয়ে প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা হচ্ছে ‘আপত্তিকর ভিডিও’। এ বিষয়ে সানি বলেন, ‘এটি একটি হুমকি, যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটি সাম্প্রতিক ইস্যু নয়। সত্যি বলতে, আমাকে নিয়েও ডিপফেক (আপত্তিকর) ভিডিও তৈরি হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে আমি চিন্তিত নই। আমি বিষয়টি নিয়ে মানসিকভাবে প্রভাবিত হতে দিইনি। তবে কম বয়সী অনেক মেয়ে আছে, যারা এ সমস্যার মুখোমুখি হয়েছে। তারা বুঝতে চায় না, এতে তাদের কোনো দোষ নেই; তাদের কোনো ভুল নেই।’

যদি কেউ ডিপফেকের শিকার হন, তাদের প্রতি পরামর্শ দিয়ে সানি লিওন বলেন, ‘কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যদি এমন খারাপ কিছু ঘটে, তবে তারা যেন সাইবার সেলে যোগাযোগ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে যেন নিজের সমস্যার কথা খুলে বলে। তাদের যেন বলা হয়, আপনার পরিচয় কিংবা ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালেও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যায়। সিস্টেমটাই আপনার পক্ষে, শুধু আপনাকে এটুকু কাজ করতে হবে।’

ডিপফেক বা আপত্তিকর ভিডিও প্রসঙ্গে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো দাবি করেছে, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারো মুখ ভিডিওতে বসানো যায়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট