1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলতি বছরের শেষে উৎপাদনে যাবে প্রথম ইউনিট

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০৩ বার দেখা হয়েছে

পাবনা সংবাদদাতা : পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলতি বছরের শেষের দিকে উৎপাদনে যাবে প্রথম ইউনিট। ঈশ্বরদী পাকশী নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে চলতি বছরের শেষে । দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে ২০২৫ সালে আশা করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উক্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন , পারমাণবিক জ্বালানি আমদানির পর এখন কমিশনিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়া ও নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশকে প্রকল্পটি বুঝিয়ে দিতে পূর্ণ নিশ্চয়তা দিয়ে আসছেন । ২০২৪ সালের শেষ নাগাদ প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু হতে পারে কর্তৃপক্ষ জানান।

এ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান , পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ইউরেনিয়াম এরই মধ্যে রাশিয়া থেকে প্রকল্প এলাকায় চলে এসেছে।
এখন রি-কমিশনিং স্টেজ চলছে। এর মধ্যে দিয়ে আরও তিনটি ধাপ শেষ করলে বাণিজ্যিকভাবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও দ্রুতগতিতে চলছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০২৫ সালেই পারমাণবিক বিদ্যুৎ দেশ হিসাবে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি (ইউরেনিয়াম) চলে আসা মানেই বাংলাদেশ এখন বিশ্বের ৩৩ তম স্বয়ং সম্পূর্ণ পরমাণু শক্তিশালী দেশ। ২০২৪ সালের শেষে প্রথম ইউনিট এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১৯৬১ সালে হার্ডিঞ্জ ব্রীজের অদূরে ঈশ্বরদী রুপপুর পদ্মা নদীর তীরে এ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। পাকিস্তান সরকার পরবর্তী সময়ে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই । দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নামে লাল সবুজের একটি মানচিত্রের দেশ প্রতিষ্ঠিত হয় । ১৯৭২-৭৪ সালের দিকে রুপপুরে ২০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আলোচনা শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং ২০১৩ সালের অক্টোবরে এ প্রকল্পের ভিত্তিস্থাপন করেন স্মার্ট বাংলাদেশের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পরে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম ও বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করেন ।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসতে থাকে বাংলাদেশের রূপপুরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম।
রসাটমের উদ্যোগে সাতটি ধাপে কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে ১৬৮টি ইউরেনিয়ামের অ্যাসেম্বলি পৌঁছেছে রূপপুরের প্রকল্প এলাকায়।

রাশিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হচ্ছে ৩ প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টর। প্রকল্পটির মোট উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট