1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু ও মাটি লোপাট বন্ধ হচ্ছেনা ট্রাক সহ দুুই ব্যাক্তি আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৪১৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কড়াপুলিশী পাহারা থাকা সত্বেও ঈশ্বরদীতে পদ্মানদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু ও মাটি লোপাট বন্ধ না হওয়ায় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বিলকেদার এলাকা থেকে পুলিশ একটি মাটি বহণকারী ড্রাম ট্রাকসহ দু’ব্যক্তিকে আটক করেছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রুপপুর নৌফাঁড়ি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে গত বুধবার এসআই মোজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। আটককৃতরা হলো সলিমপুর ইউনিয়নের চর মিরকামারী গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে আল মামুন ড্রাইভার ও জয়নগরের ইউনুস আলীর ছেলে হেলপার সাকিব হোসেন।
এলাকাবাসী ও পুলিশের দেওয়া তথ্যমতে, আটকৃতরা নদীর মাটি লোপাটকারী প্রভাবশালী স্বপন ও নজরুলের নির্দেশে বিলকেদার এলাকার পদ্মা নদীর শাখা নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে লোপাট করে আসছিল। উল্লেখ্য,একইভাবে ঈশ্বরদীতে সরকারী সম্পদ লোপাটকারী বলে চিহ্নিত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পদ্মানদীর সাঁড়াঘাট থেকে শুরু করে পাকশী হয়ে রুপপুর, লক্ষীকুন্ডা,দাদাপুর,কামালপুর ও বিলকেদার পর্যন্ত দীর্ঘ প্রায় ২২ কিলোমিটার এলাকায় দিনে ও রাতে প্রকাশ্যে চুরি করে বালু ও মাটি লোপাট করে যাচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেলে তারা এসব বালু ও মাটি লোপাট বন্ধ রাখে। পুলিশ চলে গেলে তারা আবার লোপাট শুরু করে। দীর্ঘদিন থেকে এসব এলাকায় অবৈধভাবে বালু ও মাটি লোপাট অব্যাহত থাকায় আসছে বর্ষা মৌসুমে নদী শাসনের বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা করছেন সচেতন ব্যক্তি আবুল কালামসহ সাঁড়া,পাকশী ও লক্ষিকুন্ডা ইউনিয়নের সচেতন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট