1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি : বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর মধ্য রাত ১২টা ১মিনিটে জ্যাকসন হাইটসের ইটজি পার্টি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান মালেক,চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সাধারণ সম্পাদক রেজাউল বারী বকুল, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়সহ বীর মুক্তিযোদ্ধারা।

সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশেরই নেত্রী নন তিনি আজ মানবতাবাদী বিশ্বের মহান নেত্রী।তিনি বাঙালির আশা-ভরসার শেষ আশ্রয়স্থল বিশ্বমন্দা পরিস্থিতিতে যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি বিশ্বের দরবারে একটি বিরল দৃষ্টান্ত।

আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন প্রধানমন্ত্রীকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন আর তারই কন্যা প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ তাই আজকের এই দিনে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে থেকে অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে চাই। সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী জাফরউল্লাহ ,সমিরুল ইসলাম বাবলু, নাজিম উদ্দিন লিটন ও ওয়াসিউর রহমান ইমন।

শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। এসময়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট