1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

নতুন রুপে রুনা খান  

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৮০১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া কিংবা পর্দার সামনে—সবখানে সরব অভিনেত্রী রুনা খান। সম্প্রতি এই অভিনেত্রী প্রথমবারের মতো হাঁটলেন র‍্যাম্পে। ওয়েব ফিল্ম ‘অসময়’-এ প্রথমবারের মতো অভিনয় করেছেন আইনজীবীর চরিত্রে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে টেলিফিল্ম ‘স্বর্ণমানব’। এতে প্রথমবার অভিনয় করেছেন সঞ্জয় সমদ্দারের পরিচালনায়। এ ছাড়া গত বছরের শেষ দিকে প্রথমবার মেকআপ ফ্ল্যাশব্যাক বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে। নতুন এই চার প্রথম অভিজ্ঞতা জানালেন রুনা খান।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত ‘খাদি ফ্যাশন উইক’-এ প্রথমবারের মতো র‍্যাম্পে উঠলেন অভিনেত্রী রুনা খান। প্রথমবার হলেও শো-স্টপার রুনা খান ছিলেন একেবারে সাবলীল। র‍্যাম্পের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

রুনা খান বলেন, ‘মাহিন আপার মতো স্বনামধন্য ডিজাইনারের শো-স্টপার হওয়া আমার জন্য বিশেষ কিছু। তিনি বারবার বলছিলেন, রুনা, আমি তোমাকে মডেল বানাতে চাই না। অভিনেত্রী রুনা খানকে প্রেজেন্ট করতে চাই। রুনা খানের পারসোনালিটি দেখতে চাই। অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য সম্মানের। কাজটি ভীষণ উপভোগ করেছি।’ পছন্দসই কাজ হলে আবার র‍্যাম্পে হাঁটতে চান এই অভিনেত্রী।

১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’। রুনা খান বলেন, ‘প্রথমবার আইনজীবী চরিত্র করেছি। পরিচালক অমির সঙ্গেও প্রথম কাজ। এই চরিত্রের দুটি লেয়ার দেখানো হয়েছে। কর্মক্ষেত্রে সফল, আত্মবিশ্বাসী মানুষ হলেও নিজের ঘরে সে অসম্মান, অরুচিকর একটা জীবন যাপন করে। ব্যক্তিগতভাবে এ রকম দম্পতি আমার চেনা। যারা বাইরে সংস্কৃতিমনা হলেও সংসারজীবনে চরম অসুখী।

আবার এমন দম্পতিও দেখেছি, যেখানে বউয়ের উপার্জনে সংসার চললেও স্বামী শো-অফ করেই চলেছে, এমনকি স্ত্রীকে মানসিকভাবেও নির্যাতন করে যাচ্ছে। অসময়ের এমিলি রহমান রিঅ্যাক্ট করতে পারলেও সেই নারীরা সামাজিকতার ভয়ে চিৎকারটাও করতে পারে না। কিন্তু মনের ভেতর আগুনটা ঠিকই জ্বলছে।

গত বছরের শেষদিকে একটি অনুষ্ঠানে গিয়ে মেকআপ নিয়ে ট্রলের শিকার হন রুনা খান। পরে তিনি জানান, এটা মেকআপ বা মেকআপম্যানের ভুল নয়, তাঁর সঙ্গে যেটা ঘটেছে, সেটার নাম মেকআপ ফ্ল্যাশব্যাক। এ বিষয়ে রুনা খান বলেন, ‘কিছু মেকআপে সিলিকাজাতীয় একধরনের উপাদান থাকে। সেগুলো ব্যবহারের পর ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে সেই অংশটুকু সাদা দেখায়। সেদিন আমার সঙ্গেও তা-ই ঘটেছে।

যিনি মেকআপ করে দিয়েছেন, তিনি এর আগে মেকআপ ফ্ল্যাশব্যাকের কথা জানতেন না। এমন ঘটনা বহু নামীদামি তারকার ক্ষেত্রেও ঘটেছে। কাজের ক্ষেত্রে ভুল হয় এবং ভুল থেকে মানুষ শেখে। আমার এ ঘটনার পর এখন অনেকে হয়তো মেকআপ ফ্ল্যাশব্যাক সম্পর্কে সচেতন হবেন।’

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে ৬টি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিফিল্ম ‘স্বর্ণমানব ৬’। তাঁর সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। রুনা খান বলেন, কাস্টমস দিবস উপলক্ষে প্রতিবছর স্বর্ণমানবের নতুন সিকুয়েল তৈরি হয়। এ নিয়ে পরপর স্বর্ণমানবের তিনটি পর্বে কাজ করলাম। এই টেলিফিল্ম থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। এই প্রথম সঞ্জয় সমদ্দারের পরিচালনায় কাজ করলাম। ভালো লেগেছে তাঁর সঙ্গে কাজ করে।

প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট