1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন ভূতাত্ত্বিক যুগে পৃথিবী

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১১৪৪ বার দেখা হয়েছে

ডেস্ক প্রতিবেদন : পৃথিবীতে মানবজাতির প্রভাব এখন এতটাই প্রগাঢ় রূপ ধারণ করেছে যে অ্যানথ্রোপোসিন নামের নতুন ভূতাত্ত্বিক যুগ ঘোষণা করার সময় এসেছে। আর সেই যুগকে সংজ্ঞায়িত করা হবে, পারমাণবিক বোমার তেজষ্ক্রিয়তা ও বিভিন্ন দূষণ ছড়ানোর মতো মানবসৃষ্ট কারণের ভিত্তিতে। ২০২২ সালের ২৯ এ আগস্ট কেপ টাউনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল কংগ্রেসে নতুন ভূতাত্ত্বিক যুগ ঘোষণার জন্য এসব সুপারিশ করেছে একটি বিশেষজ্ঞ দল। তাদের মতে, ১৯৫০ সাল থেকেই অ্যানথ্রোপোসিন যুগের সূচনা হয়েছে বলে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

বর্তমানে পৃথিবী যে ভূতাত্ত্বিক যুগটি পার করছে তার নাম হলোসিন। এ যুগে ১২ হাজার বছর ধরে জলবায়ু স্থিতিশীল অবস্থায় ছিল। মানব সভ্যতা সমৃদ্ধ হওয়ার সময় অর্থাৎ প্লাইস্টোসিন যুগ পার হওয়ার পর হলোসিন যুগের শুরু হয়। তবে বিংশ শতাব্দির মাঝামাঝি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গতকরণের ও সমুদ্রপৃষ্ঠের মাত্রা বেড়ে যাওয়া,বিশ্বের বিভিন্ন প্রজাতির বিলুপ্তি এবং বন ধ্বংস করে ভূমি তৈরির কারণে সে ভূতাত্ত্বিক যুগটির অবসান হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

অ্যানথ্রোপোসিন ওয়ার্কিং গ্রুপ নামের ওই বিশেষজ্ঞ দলের মতে, মানবজাতির প্রভাবজনিত ব্যাপ্তির কারণে নতুন যুগে প্রবেশ করতে পেরেছে পৃথিবী। উষ্ণ তাপমাত্রা, সাগরপৃষ্ঠের উচ্চ মাত্রা, জীবাশ্ম জ্বালানীর ছাই, প্লাস্টিক ব্রজ্য, অস্বাভাবিক মাত্রায় ভূমিক্ষয় বৃদ্ধি, বিশ্বজুড়ে পশু প্রজাতি ছড়িয়ে পড়া এবং পারমাণবিক বোমার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া তেজষ্ক্রিয়তা-সবকিছু মিলে পৃথিবীর শিলায় স্থায়ী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।

বিশেষজ্ঞদের মতে,পৃথিবী এত গভীরভাবে পরিবর্তিত হচ্ছে এখন হলোসিনকে সরে গিয়ে অ্যানথ্রোপোসিনকে জায়গা করে দিতে হবে। পৃথিবী যে এরইমধ্যে নতুন একটি যুগে প্রবেশ করেছে তা নিয়ে সর্বপ্রথম ২০০০ সালে পল ক্রুটজেন ও ইউজিন স্টোয়েরমার নামের দুই বিজ্ঞানী ধারণা দেন। এরপর তা নিয়ে জোরেশোরে গবেষণা শুরু হয়। কবে থেকে এ যুগের সূচনা হলো তা নির্ধারণের চেষ্টা করেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সোমবার বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন যেন ১৯৫০ সাল থেকে অ্যানথ্রোপোসিন যুগের সূচনা ঘোষণা করা হয়।

ইউনিভার্সিটি অব লিচেস্টারের ভূতত্বের অধ্যাপক জ্যান জালাসিউইজ বলেন, ‘অ্যানথ্রোপোসিনের বিশেষত্ব হলো, এটি পৃথিবীর সিস্টেমে ভিন্ন ভিন্ন আবক্র পথ তৈরি করে যার অংশ আমরাও। যদি আমাদের সুপারিশ গ্রহণ করা হয় তবে সে অনুযায়ী যে সময়কে অ্যানথ্রোপোসিনের সূচনাকালীন সময় বিবেচনা করা হবে তার কিছুদিন আগেই আমার জন্ম। আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়ই অ্যানথ্রোপোসিনে কাটিয়ে অতিবাহিত করে ফেলেছি এবং মাত্র পরিবর্তনের মাত্রা ও স্থায়িত্ব উপলব্ধি করছি। রিচেস্টার ইউনিভার্সিটি থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। ওয়ার্কিং গ্রুপের সুপারিশের ব্যাপারে বিবৃতিতে বলা হয়, ‘অ্যানথ্রোপোসিনের ধারণাটি ভূতাত্ত্বিকভাবে বাস্তবসম্মত।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের প্রধান ভূতাত্ত্বিক কলিন ওয়াটারস বলেন,কালান্তরকে নির্ধারণ করতে পারার মানে হলো আমাদের গ্রহের পরিবেশের ওপর আমাদের যে অবিশ্বাস্যরকমের প্রভাব রয়েছে তার সম্পর্কে বলতে পারা। অ্যানথ্রোপোসিনের ধারণাটির মধ্য দিয়ে পরিবেশগত পরিবর্তনের সব ধারণাকে একসঙ্গে তুলে ধরা যায়।

তবে সমালোচকদের কেউ কেউ অ্যানথ্রোপোসিন নিয়ে বিজ্ঞানীদের মাতামাতির ব্যাপারে সতর্ক করেছেন। তারা বলছেন,অ্যানথ্রোপোসিনকে স্বাগত জানানোর কিছু নেই। বরং এতে আতঙ্কিতই হওয়া প্রয়োজন।

নেচার সাময়িকীতে লেখা এক নিবন্ধে নীতিশাস্ত্র-লেখক ক্লাইভ হ্যামিল্টন বলেন,শুরুতে আমি ভেবেছিলাম তারা এ নিয়ে বিদ্রুপ করছেন। কিন্তু এখন আমি বুঝতে পারছি তারা তা করেননি এবং এটাই ভীতিকর। অ্যানথ্রোপোসিনের ধারণাকে স্বাগত জানানোর কিছু নেই। এ ধারণা আমাদেরকে ভীতই করা উচিত। বিজ্ঞানীদেরও উচিত জনগণের কাছে তা তেমন করেই উপস্থাপন করা।

ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল কংগ্রেসে বিশেষজ্ঞদের উত্থাপিত সুপারিশগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব জিওলজিক্যাল সায়েন্স কর্তৃপক্ষ একমত পোষণ করলে আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপোসিন যুগের ঘোষণা দেওয়া হবে। নতুন এ যুগের বর্ণনা টেক্সট বইয়েও ঠাঁই পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট