1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

তবে কি ছাঁদনাতলায় বসতে চলেছেন সোহিনী!

  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৫৫৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার আর অভিনেতা রণজয় বিষ্ণু প্রেমের বিষয়ে বেশ আলোচিত জুটি ছিলেন। যদিও তাদের সেই প্রেম টেকেনি। হঠাৎই তারা আলাদা হয়ে যান। ইদানীং নতুন গুঞ্জন শোনা যাচ্ছে – গায়ক শোভনের সঙ্গে লিভ ইনে আছেন সোহিনী। আবার গুঞ্জন ওঠেছে – গোপনে কারও গলায় মালা পরাচ্ছেন সোহিনী।

গেলো কয়েক মাস ধরে অভিনেত্রী সোহিনীর নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভাবছেন, গায়ক শোভনের সঙ্গে গোপনে বিয়েও সেরে ফেলেছেন অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমের খবর – চলতি বছর ভালোবাসা দিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজন। বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল তাদের সামাজিক মাধ্যমে। সেখানে একসঙ্গে ছবিও পোস্ট করেন শোভন। তবে সেই ছবি ১০ মিনিট পর তা আবার ডিলিটও করে দেন।

এর মধ্যেই আলোচনায় এসে যায় শোভনের নতুন রিল ভিডিও। ভিডিওতে সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন, ‘জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়’। শোভনের সুরেলা গলা যেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তার ডান হাতের আঙুল। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এই আংটি দেখে অনেকরই মনে হতে পারে, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না, শোভনকে যারা কাছ থেকে জানেন তারা ভালো মতোই জানেন গায়ক দু’হাতে কোনো আংটি পরতেন না। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন শোভন ? এমনই গুঞ্জনে সয়লাব এখন টলিপাড়া।

জানা যায়, গায়িকা ইমন চক্রবর্তীর প্রাক্তন গায়ক শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দিয়েছিলেন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি পায়নি। ২০২৩ এর মাঝামাঝি দুজনের ব্রেকআপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান, অনেক আগে মন আলাদা হয়েছে দু’জনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট