1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ট্রেন দূর্ঘটনা থেকে ও চারশত যাত্রীর জীবন রক্ষাকারী লায়েব আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বিনাশ্রমে দায়িত্ব পালনকালে লাল পতাকা উড়িয়ে নিশ্চিত ট্রেন দূর্ঘটনা মুক্ত করে প্রায় চার শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা এবং দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করায় রেল কর্তৃপক্ষ বিনাশ্রমের অস্থায়ী গেটকিপার লায়েব আলীকে সম্মাননা ক্রেস্ট,অর্থ সহযোগিতা ও অস্থায়ী পদে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের নির্দেশনায় রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থপকের কার্যালয়ে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন,পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিম, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী/১ বীরবল মন্ডল, পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসীর উদ্দীন, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী/লোকো আশিষ কুমার মন্ডল, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী/ক্যারেজ মমতাজ উদ্দিন, পাকশী রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী রেলওয়ে বিভাগীয় সংকেত কর্মকর্তা এমএম,রাজিব বিল্লাহ, পাকশী রেলওয়ে বিভাগীয় টেলিযোগাযোগ কর্মকর্তা সৌমিক শাওন কবীর,ডিপিও মামুনুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ,মাহবুবুল হক দুদু ও সম্মাননা প্রাপ্ত গেটকিপার লায়েব আলী।
পাকশী বিভাগীয় ব্যবস্থপক শাহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা বলেন,বিনাশ্রমে লায়েব আলী প্রায় পনের বছর ধরে ঈশ্বরদী-রাজশাহী রুটের আড়ানী ব্রীজে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করতেন। গত ১২ ফেব্রুয়ারি একটি মালবাহী ট্রেন রাজশাহী অভিমুখে যাওয়ার পথে আড়ানী ব্রীজের উপর রেলপাত ১২ ইঞ্চি ফেটে যায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিকভাবে সে নিকটস্থ গেট এ গিয়ে গেট কিপারের সাথে আলাপ করে লাল পতাকা উড়িয়ে ব্রীজের ফেটে যাওয়া রেল পাতের সামনে দাড়িয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে দেন। এতে ট্রেনটি নিশ্চিত দূর্ঘটনা মুক্ত হয়ে প্রায় চার শতাধিক ট্রেন যাত্রীর প্রাণ ও রেল সম্পদ রক্ষা পায়। লায়েব আলীর এই সময়োপযোগি সঠিক ও মহৎ কাজের কারণে দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে মানুষের বিবেককে নাড়া দেয় । বিষয়টি জানার পরই রেলের উর্দ্ধতন কর্মকর্তারা তাকে গত ১লা জানুয়ারিতে প্রথমে অস্থায়ী গেট কিপার হিসেবে নিয়োগ দেন। এর পর আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থপকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট প্রদান ও অর্থ সহযোগিতা করা হয়। এ কারণে লায়েব আলী পাকশীর কর্মকর্তাদের মাধ্যমে উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট