1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​

জনতা ব্যাংক রুপপুর শাখার ডিপোজিট ১’শ কোটি টাকা অতিক্রম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯০৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। জনতা ব্যাংক রুপপুর শাখার
ডিপোজিট ১’শ কোটি টাকা অতিক্রম করায় শাখা
ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা প্রদান, গ্রীণসীটি সি ফুড স্টেশনের রাশিয়ানসহ বিভিন্ন ভাষার বইয়ের সমন্বয়ে চালু করা বিশেষ লাইব্রেরী পরিদর্শন ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী গ্রীণসীটি সি ফুড স্টেশনে ও ব্যাংকের শাখা অফিসে জনতা ব্যাংক রুপপুর শাখার পক্ষ থেকে এসব পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক । বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পাবনা এরিয়ার উপ-মহা- ব্যবস্থাপক নজরুল ইসলাম, পাবনা এরিয়া ব্যবস্থাপক শহিদুল ইসলাম,পাবনা কর্পোরেট শাখার এজিএম তাহমিনা হক, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এসপিও আবু তালেব, রুপপুর শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, এবং ব্যাংকের কর্পোরেট গ্রাহক রুপপুর পারমাণবিক প্রকল্পের সাইট ডিরেক্টর আশরাফুল ইসলাম ও রুপপুর পারমাণবিক প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১’শ কোটি টাকা ডিপোজিট অতিক্রম করায় শাখা ব্যবস্থাপক মুজতাফিজুর রহমানকে ক্রেস্ট ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে কেক কেটে মিষ্টি মুখ করানো হয়। উল্লেখ্য, জনতা ব্যাংক রুপপুর শাখা ১৯৬৬ সালে চালু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট