1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা মাসুম আজিজ আর নেই

  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৯৩৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার । । চার দিন লাইফ সাপোর্টে রাখার পর দেশের এই সাহসী ও খ্যাতিমান অভিনেতা মাসুম আজিজকে মৃত ঘোষণা করেন রাজধানী ঢাকাস্থ স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা। ১৭.১০.২০২২ ইং তারিখ সোমবার বিকাল সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাসুম আজিজের ছেলে অভিনেতা উৎস। তিনি বলেছেন, ‘বাবা মারা গেছেন।’ ইন্না লিল্লাহি —রাজিউন)।

একুশে পদকপ্রাপ্ত প্রতিথযশা এই অভিনেতা ক্যানসার ও হার্টের সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর এইদিন তিনি না ফেরার দেশে চলে গেলেন চিকিৎসাধীন অবস্থায়। ক্যানসার ও হার্টের সমস্যা ছাড়াও মাসুম আজিজ একটি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার স্ত্রী সাবিহা বেগম। এর আগে ২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লক ধরা পড়ে। সে সময় অস্ত্রোপচার করে তিনি সুস্থতা লাভ করেন। কিন্তু পরবর্তীতে তার শরীরে ক্যানসার ধরা পড়ায় হার্টের সমস্যাও বেড়ে যায়। তখন তিনি ভর্তি হন হাসপাতালে। মাসুম আজিজ একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৫ সালে। পরবর্তীতে বহু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে।
এমনকি তিনি সাংবাদিক টিএ পান্না পরিচালিত ও সপ্তক টেলিমিডিয়া প্রযোজিত ঠসা সমাচার নাটকেও সস্ত্রীক অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন। টপর্দার পাশাপাশি বড়পর্দায়ও খ্যাতি কুড়িয়েছেন তিনি। ২০০৬ সালে ‘ঘানি’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে তিনি যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলতি বছরে মাসুম আজিজকে একুশে পদক অর্জন করেন। একুশে পদকপ্রাপ্ত অভিনেতা পাবনা বনোয়ারিনগর ফরিদ পুরের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সপ্তক টেলিমিডিয়া কর্তৃপক্ষ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্যবৃন্দ। সাথে সাথে সকলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীবের জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট