1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

ঈশ্বরদী থানার আলোচিত ডাকাতি মামলার পাঁচ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৬১৫ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার হয়েছে। আটককৃতরা হলো পাবনা সদর থানার বড়দীঘশাইল গ্রামের সেলিম প্রাং এর পুত্র মাহাবুল আলী (৩৬), ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারুপাড়া গ্রামের আফসার আলীর পুর হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র মমিন (৩৩), একই থানার সাদুল্লাপুর গ্রামের খোকন জমাদ্দারের পুত্র সবুজ জমাদ্দার (২২) এবং ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলামের পুত্র শিশির (২২)।

মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাত দলের নিকট হতে ডাকাতিকৃত ৫,৫০০ টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার (৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানার প্রেসব্রিফিং এসব তথ্য নিশ্চিত করেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী রাত আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলার মোকারমপুর গ্রামের বাবুল হোসেনের বাড়ীতে ৫/৬ জনের ডাকাত দল দরজার শিকল কেটে এবং শোবার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা বাবুলকে চাপাতি দিয়ে আঘাত করে এবং স্ত্রী ও কন্যাদের জিম্মি করে সোনা ও রূপার গহনা, নগদ টাকা এবং মোবাইলসহ অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন ভুক্তভোগী বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

এই সময় ডাকাত দলের নিকট হতে ডাকাতীকৃত ৫,৫০০/- টাকা, ডাকাতী কাজে ব্যবহৃত একটি চাপাতি, দরজা ভাঙ্গার যন্ত্রপাতি এবং বিড়ি উদ্ধার করা হয়। আসামীরা স্বীকার করে যে, “তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য”। তারা পাবনা জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতির ঘটনা ঘটায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট