1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদী টু কক্সবাজার সরাসরি ট্রেন চলবে- রেলমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৪০৮ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতুর কাজ শেষ হলে এবং ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ শেষ হলেই ঈশ্বরদী থেকে কক্সবাজারের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী এড.নুরুল ইসলাম সুজন।

আজ দুপুরে রেলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনা যাওয়ার পথে ঈশ্বরদী রেল স্টেশনে বিরতীকালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন। এ সময় পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান,পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হাসান আনন্দ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, শ্রমিকলীগের কেন্দ্রিয় নেতা জাহাঙ্গীর আলম সহ উর্দ্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘রেলে লোকবল সংকট আছে,পর্যায়ক্রমে এগুলো পুরণ করা হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত সমস্যার সমাধান করা হবে। উত্তর ও পশ্চিমাঞ্চলের সমস্ত ট্রেন ঢাকা যায় ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে। প্রতিদিন বিয়াল্লিশটি ট্রেন বঙ্গবন্ধু সেতু দিয়ে যায়। সিঙ্গেল লাইন হওয়ায় এবং দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু না থাকায় সেতুর উপর লোড বেশী হচ্ছে এবং ট্রেনের সময় বিপর্যয় হচ্ছে। সেতু নির্মাণ হলে চাহিদা কিছুটা পূরণ হবে। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল কারী ট্রেন,ঈশ্বরদী-ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চালু ও নিরাপত্তা বাহিনীর সমস্যা সমাধানের সকল বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন, এবং ঢাকা ফিরে গিয়ে প্রস্তাব গুলো বাস্তবায়নের চেষ্টা করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট