1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ঈশ্বরদীর তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদাযয়ের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৩২১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক ।। চাঁদ রাতে আনুমানিক দশটা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারের মসজিদ গলির সকল দোকানসহ দাশুড়িয়া বাজারের বিভিন্ন দোকান থেকে তৃতীয় লিঙ্গের হিজড়ারা জোরপূর্বক চাঁদাবাজি করেছে।

তাদের চাহিদামত অর্থ না দিলে জোর করে অর্থ আদায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে দোকানীদের অপমান করেছে। চাহিদামত টাকা না পেলেই তারা জোর করে টাকা আদায় ও দোকানের সামগ্রী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দোকানী ও সাধারণ মানুষ প্রতিবাদ করলে, তারা পুলিশকে খবর দেওয়ার কথা শুনে পুলিশ সহ সকল মানুষকেই অকথ্য ভাষায় গালিগালাজ করে আক্রমণাত্মক হয়ে উঠেন । এবং তাদের পোশাক শরীর থেকে খুলে দোকানী ও সাধারণ মানুষকে নাজেহাল করে। দাশুড়িয়া বাজারের বিবিন্ন দোকানী ও প্রত্যক্ষদরশীদের দেওয়া অভিযোগে এসব তথ্য জানাগেছে।

অন্যান্য হিজরাদের ডেকে মারামারি করে লুট করার কথা বলেন। স্থানীয় দোকানীরা এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ কে তাৎক্ষণিকভাবে জানানো হয়।

এই বিষয়টি জানতে পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তৃতীয় লিঙ্গের নেতাদের সাথে কথা বলে স্থায়ী সমাধান করার আশ্বাস দেন।

সচেতন ও সাধারণ মানুষ বলছেন, সরকার নানাভাবে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সুযোগ-সুবিধা ও ভাতার ব্যবস্থা নিশ্চিত করেছেন। এবং সাধারণ মানুষের মতো সমানতালে সরকারি ও বেসরকারি খাতে যেন তারা চাকরি করতে পারে সেই ব্যবস্থাও করার চেষ্টা করছেন।

ইতোমধ্যে তারা সাধারণ মানুষের সাথেই বিভিন্ন জায়গায় চাকরি করছেন। কিন্তু তারপরও তারা বিভিন্ন জায়গায় জোরপূর্বক অর্থ আদায় করছেন। এবং কারো সন্তান হলেও জোরপূর্বক অর্থ আদায়সহ অনেক জায়গায় নানা অপকরমো করে থাকে। চোহিদামত অর্থ না পেলে সন্তান নিয়ে চলে যাওয়া এবং জনসমাগমে লাঞ্ছিত করা ও নোংরা কথাবার্তা ও বাজে আচরণ করেও থাকে। অনেক সময় শারীরিক ভাবে আক্রমণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিভিন্ন সময় দেখা যায় অসামাজিক কাজ ও অপরাধের সাথে জড়িত হচ্ছেন তারা। কিন্তু এরপরও সাধারন মানুষ শ্রদ্ধাশীল হয়ে লজ্জা, আত্মসম্মানের ভয়ে প্রতিবাদ না করে তাদের অর্থ দিয়ে বিদায় করে ।

তাই সচেতন সাধারণ মানুষ সরকার ও প্রশাসনের কাছে দাবি করে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের যেমন সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তেমনি তাদের অসামাজিক আচরণ ও অপরাধ প্রবণতা থেকে বাঁচতে তাদেরকে আইনের আওতায় রেখে দেখভালের ব্যবস্থা করতে হবে।

দেশে যেমন নারী পুরুষ সমান অধিকার । তেমনি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সরকার ও সর্ব সাধারন মানুষ শ্রদ্ধাশীল। কিন্তু এখনো কিছু তৃতীয় লিঙ্গের মানুষ বদলায়নি।

কিন্তু সচেতন সমাজের মানুষ বলছেন, সাধারণ মানুষের মতনই তৃতীয় লিঙ্গের মানুষদের দেখতে হবে। তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাশীল হতে হবে। তেমনি তৃতীয় লিঙ্গের মানুষদেরও পড়াশোনা করে সুশিক্ষায় জ্ঞান অর্জন করে আচার-ব্যবহার ও ভাল মানসিকতা তৈরি করতে হবে। তবে দেশ ও জাতির মঙ্গলে তারা কাজে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট