1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না

ঈশ্বরদীতে পল্লী চিকিৎসক আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৩২৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পল্লী চিকিৎসক আব্দুর রহমানের ভুল চিকিৎসায় অনেক রোগীর ক্ষতিগ্রস্থ হওয়া এবং ড্রাগ লাইসেন্স ছাড়াই বড় আকারের মেডিসিন ব্যবসা করাসহ প্যাড ও সাইনবোর্ডে ডা: মো: আব্দুর রহমান লিখে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

দীর্ঘ প্রায় সাত বছর ধরে আব্দুর রহমান ঈশ্বরদীর সাঁড়া পাঁচ নম্বর ঘাট এলাকায় ‘হলি মেডিক্যাল হল’ সাইন বোর্ড ঝুলিয়ে নিম্ন মানের কোম্পানীর ঔষধ সহ বড় আকারের মেডিসিন ব্যবসা এবং সাইন বোর্ড ও প্যাডে ডা. মোঃ আব্দুর রহমান লিখে এলাকার গরীব জনগণ ও রাষ্ট্রের সাথে প্রতারনা করে যাচ্ছেন।

এলাকার ভুক্তভোগী জনগণ, একজন পল্লী চিকিৎসক ও প্রকৃত চিকিৎসকদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে, ঈশ্বরদীর সাঁড়া পাঁচ নম্বর ঘাট এলাকায় ‘হলি মেডিক্যাল হলের মালিক ও পল্লী চিকিৎসক মোঃ আব্দুর রহমান দীর্ঘ প্রায় সাত বছর ধরে নদীর ঘাটস্থ নদী ভঙ্গন এলাকায় নানা ভাবে গরীব ও অশিক্ষিত জনগোষ্ঠিকে নানাভাবে ঠকিয়ে আসছেন। মাঝে মধ্যেই ভুল চিকিৎসা ও নিম্মা
নিম্ন মানের ওষুধ প্রয়োগে রোগীদের ক্ষতি হওয়ার খবর শোনা যায়। গত বুধবার রাতেও ভুল চিকিৎসায় এলাকার এক মহিলা রোগির গর্ভের ছয় মাসের বাচ্চার মৃত্যু ও প্রসব হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ‘হলি মেডিক্যাল হল’ এ তালা ঝুলিয়ে দেয়।

আব্দুর রহমান প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় বিশেষ কৌশলে ঐ রাতেই সে এলাকাবাসীদের কয়েকজনকে ম্যানেজ করে দোকানের তালা খুলে নেয়। বিষয়টি এলাকার চৌকিদারসহ অনেকেরই জানা আছে। ড্রাগ লাইসেন্স ছাড়া মেডিসিন ব্যবসা করছেন বলে স্বীকার করে অভিযুক্ত পল্লী চিকিৎসক আব্দুর রহমান সাংবাদিকদের বলেন,অন্য অনেক পল্লী চিকিৎসকই সাইন বোর্ড ও প্যাডে ডাক্তার শব্দ ব্যবহার করছেন ,তাই আমিও ব্যবহার করছি।

পল্লী চিকিৎসক আব্দুর রহমানের এহেন প্রতারণা মূলক কাজের জন্য ভুক্তভুগী এলাকাবাসী ও প্রকৃত ডাক্তাররা ‘হলি মেডিক্যাল হল’ নামের মেডিসিন ব্যবসা বন্ধ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।

এসব অভিযোগের বিষয়ে ঈশ্বরদী উপজেলা শাস্থ্য কর্মকর্তা ডা.আসমা খানম,পাবনার সিভিল সার্জন মনেশ^র চৌধুরী ও ড্রাগ সুপার সুকর্ণ চৌধুরী বলেন,ড্রাগ লাইসেন্স ছাড়া মেডিসন ব্যবসা করা এবং সাইন বোর্ড ও প্যাডে ডাক্তার শব্দটি ব্যবহার করা রাষ্ট্র ও জনগনের সাথে এক ধরনের প্রতারনা করা। কোন ভাবেই এসব করা বৈধ না। তবে স্থানীয় ইউএনও ও ড্রাগ সুপার এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন । প্রয়োজনে আমি ইউএনওকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব বলেও সিভিল সার্জন মনেশ্বর চৌধুরী সাংবাদিকদের জানান। একইভাবে ড্রাগ সুপার সুকর্ণ চৌধুরী আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিকে আইনগত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে রবিবার দুপুরে ব্যবস্থা নিচ্ছি বলে সাংবাদিকদের জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট