1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

ঈশ্বরদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৯৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী।। ঈশ্বরদদী সাঁড়া ইউনিয়নের নদী অঞ্চল ইলসামারী গ্রামে রাব্বি হোসেন চঞ্চল নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হত্যা ঘটনায় সোমবার সকালে ঈশ্বরদী থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-৫১। তাং ২৩.০৫.২০২২ ইং। এই হত্যা মামলায় ইলসামারী গ্রামের মৃত সৈয়দ মন্ডলের ছেলে খয়বর মন্ডলকে ১ নং আসামী করে মোট ৭ জনকে এজাহারভূক্ত ও আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহত রাব্বি হোসেন চঞ্চলের পিতা জাহিদুল ইসলাম জানান, গত শনিবার আনুমানিক রাত দু’টার সময় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের
ইলশামারি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে রাব্বি
হোসেন চঞ্চলকে চোর সন্দেহে শিহাব, ওহাবসহ কয়েকজন আটক করার পর মারপিট করে আহত করে। পরে সাঁড়া ইউনিযনের চৌকিদার আজগর আলী তাকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায়। পরের দিন রবিবার সকালে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে এলাকার কয়েকজন যুবক অজ্ঞাত কারণে  ছাড়পত্র ছাড়াই উন্নত চিকিৎসার কথা বলে রাব্বিকে হাসপাতাল থেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর অচেতন অবস্থায় রবিবার বিকেলে ঈশ্বরদী বাস টার্মিনালের নিকটস্থ ঝোপের মধ্য থেকে রাব্বিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা সদর
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাব্বিকে আটক করে মারপিটের পরপরই এলাকাবাসী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

এ ঘটনায় কেন্ত্র করে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এ সংবাদ লেখা পর্যন্ত ইলসামারী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, রাব্বি হোসেন চঞ্চলকে ইলশামারী এলাকাবাসী আটক করে মারপিট করায় তাকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিই। এমনকি অটোভাড়াও নিজ পকেট থেকে পরিশোধ করি। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, চোর সন্দেহে এলাকাবাসী রাব্বি হোসেন চঞ্চলকে আটক করে গণপিটুনি দেয়। এরপর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। তখন তারা রাব্বির মরদেহ বাস টার্মিনালের পাশে রেখে পালিয়ে যান। ওসি আরো জানান, রাব্বির বিরুদ্ধে থানায় ২ টি চুরি ও ২ টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্হ্যা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট