1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ঈশ্বরদীতে এক গৃহবধুকে দিনের বেলায় গলা কেটে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৩৯৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। আজ বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) ঈশারদীতে দিনে দুপুরে এক গৃহবধুকে তার নিজ বাসাতেই গলা কেটে হত্যা করেছে দূবৃত্তরা।

ঈশ্বরদী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সরকারি কলেজের পিছনে এক বাসায় আনুমানিক বেলা ১১.৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মুক্তি (২৬) স্বামীর নাম বায়োজিদ তারা ঐ এলাকার স্হানিয় বাসিন্দা। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। নিহতের বাপের বাড়ি কুড়িগ্রাম। তাদের একটি সাত বৎসরের মেয়েও রয়েছে। মেয়েটি প্রায় একমাস যাবৎ নানীর বাড়িতে অবস্হান করছে। ঘটনার সময় স্বামী রুপপুর পারমানবিক কেন্দ্রে চাকরিতে থাকার কারনে বাসায় শুধু মাত্র নিহত মুক্তি ও তাঁর বৃদ্ধা শাশুড়ি এবং অসুস্হ শশুড় অবস্হান করছিলেন।

শ্বাশুড়ির ভাষ্য মতে জানা যায়, বেলা ১১টার দিকে ৫/৬ জন যুবক তাদের বাড়িতে চাকুরির জন্য আসে। তাদের মধ্যে একজন ইতিপূর্বেও চাকুরির জন্য নিহতের কাছে এসেছে। এবং বেশ কিছু লোকজনকে চাকুরিও দিয়েছে বলে তিনি জানান।

শাশুড়ি আরো জানান, যুবকরা আসার পর নিহত মুক্তি তাদের নাস্তা করতে দেন। শ্বাশুড়ি কোরান শরীফ পড়ছিলেন। হঠাৎ তাদের মধ্যে একজন হত্যার উদ্যেশে শাশুড়ির গলা টিপে ধরে বুকের উপরে উঠে বসে এক পর্যায়ে তার মুখ দিয়ে রক্ত বের হয় এবং জ্ঞ্যান হারিয়ে ফেলেন। পরে জ্ঞ্যান ফিরলে তিনি জানতে পারেন পাশের ঘরে তার বৌমাকে জবাই করে হত্যা করেছে দূবৃত্তরা। তখন ঘাতক যুবকরা সবাই পালিয়ে গেছে।

তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলেও ঘাতকদের কাউকে দেখতে পাননি।

পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে লাশ ময়না তদন্তের ব্যবস্হা করছেন এবং আলামত সংগ্রহ করছেন। পুলিশের তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন এলাকা বাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট