1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলার ৫ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৫৪৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী: ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলার ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেসব্রিফিং এ বলা হয় গত পনেরোদিন থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আলোচিত ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ডাকাত দলের নিকট হতে ডাকাতিকৃত নগদ ৫হাজার ৫’শ টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার বড়দীঘশাইল গ্রামের সেলিম প্রাং এর ছেলে মাহাবুল আলী , ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের আফসার আলীর ছেলে হাসিনুর রহমান হাসু , আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মমিন,একই থানার সাদুল্লাপুর গ্রামের খোকন জমাদ্দারের ছেলে সবুজ জমাদ্দার ও ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিশির ।

থানা পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে ঈশ্বরদী থানার মোকারমপুর গ্রামের বাবুল হোসেনের বাড়ীতে ৫/৬ জনের ডাকাত দল দরজার শিকল কেটে এবং শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাবুলকে চাপাতি দিয়ে আঘাত করে এবং স্ত্রী ও কন্যাদের জিম্মি করে সোনা ও রূপাট গহনা, নগদ টাকা এবং মোবাইলসহ অন্যান্য সামগ্রী লুটে নিয়ে বাড়ির পূর্ব দিকের পাকা রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। ঈশ্বরদী থানার মামলা নং-৪৫, তারিখ-২৩/০২/২০২৪ ইং। পরে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতীপ্রাপ্ত) আকবর আলী মুন্সির সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে অভিযানে নামে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে জেলার বিভিন্নস্থানে পনেরোদিন ধরে থানার ওসি রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান বাসিরসহ পুলিশের চৌকস টিম ডাকাতিকৃত মালামাল ও ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে তৎপরতা চালায়। এক পর্যায়ে উল্লেখিত সময়ে ৫ ডাকাতকে গ্রেফতার হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট