1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে আলোচিত কৃষক ঋণ খেলাপি মামলার তদন্ত শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৯১৬ বার দেখা হয়েছে

তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী।। ঈশ্বরদীর ভাড়ইমারীর আলোচিত ঋণখেলাপি ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও জেল হাজতে প্রেরনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভূমি  উন্নয়ন ব্যাংকের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে। তদন্ত কমিটির আহবায়ক হয়েছেন সমবায় ও
ব্যাংকের ডিজিএম আহসানুল গনি। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন উপ-ব্যবস্থাপক (পরিদর্শন ও আইন) আব্দুর রাজ্জাক ও সহকারী ব্যবস্থাপক (প্রকল্প ও ঋণ) আমিনুল
ইসলাম রাজিব। আজ সোমবার সকাল ১০টায় আহবায়ক আহসানুল গনির নেতৃত্বে ভাড়ইমারীতে সরেজমিনে তদন্ত
করছে তদন্ত কমিটির সদস্যরা। তদন্তকারী কর্মকর্তারা তদন্তকালে ভাড়ইমারী উত্তরপাড়া সবজি চাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বললেও
তদন্তকালে সেখানে উপস্থিত ছিলনা ভুক্তভোগী কৃষকদের অনেকেই। একারণে তদন্তকারী কর্মকর্তারা অনেকটাই
বিব্রতবোধ করেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, আজ ৫
ডিসেম্বর সোমবার সরেজমিনে তদন্তে আসার বিষয়টি ভুক্তভোগী কৃষকদের আগেই জানানো হয়েছিল। তারপরও
বেশীরভাগ কৃষকই অনুপস্থিত রয়েছেন কাজের অজুহাত দেখিয়ে। তারা একই কারণ দেখিয়ে বাড়িতে থাকেননি এবং আমাদের সাথে কথাও বলেননি। ব্যাংক কর্মকর্তা জানান, ২০১৬ সালে ঈশ্বরদীর ভাড়ইমারী এলাকার ৪০ জন কৃষককে দলগতভাবে এই ঋণ প্রদান করা হয়েছিল। যার মধ্যে তিনজন কৃষক সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন। বাকি ৩৭ জন কৃষকের ঋণের টাকা ও এর মধ্যে অনেকেরই লভ্যাংশ পরিশোধ না করায় মামলা করতে বাধ্য হয় ব্যাংক কর্তৃপক্ষ। কৃষক সমবায় সমিতির
সভাপতি বিলকিস নাহার জানান, গ্রেফতারকৃত ১২ কৃষকের মধ্যে অতিয়ার রহমান নামে এক কৃষক ২০১৬
সালে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। তিনি সুদসহ ৪৯ হাজার টাকা পরিশোধ করলেও ৪৩৩ টাকা বকেয়া থাকায় তার বিরুদ্ধেও মামলা দায়ের এবং গ্রেফতার করে
জেল হাজতে প্রেরণ করা হয়। যা কৃষকের জন্য লজ্জাজনক বিষয়। তবে ব্যাংক কর্মকর্তা জানান, হাতেগোনা কয়েকজন কৃষক আসল টাকা পরিশোধ করেছেন। কিন্তু তাদের সাত বছরের সুদ বকেয়া রয়েছে। বেশিরভাগ কৃষক মূল টাকা ফেরত দেয়নি। ৩৭ জনের মধ্যে ১০ জন কৃষক মূল টাকা ফেরত দিলেও বিভিন্ন অংকের সুদ পরিশোধ করেননি। আর বাকি ২৭ জন
কৃষক মূল টাকা এবং সুদ কোনটাই সম্পূর্ণ পরিশোধ করেননি। তদন্ত দলের কর্মকর্তারা জানান, ঢাকায় ফিরে
দ্রুততম সময়ের মধ্যে পল্লী প্রকল্প ঋণ গ্রহিতা সদস্যদের সাথে ঋণ প্রদান,আদায় ও পরিশোধ সংক্রান্ত প্রমাণ
পত্রের তথ্য পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তবে কৃষকদের অভিযোগ, গ্রেফতারের আগে মামলার বিষয়ে বাদী পক্ষের কোন নোটিশ তারা
পাননি। মামলার বিষয়ে আত্মপক্ষ সমর্পণের সুযোগ থাকা উচিত ছিল বলে মনে করেন ভূক্তভোগী কৃষকরা।
এদিকে কয়েক দফায় কৃষকরা ঋণের কিস্তির  টাকা কৃষক সংগঠনের সভাপতি সম্পাদক ও ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দিয়েছেন বলে একাধিক কৃষকরা অভিযোগ করেছেন। কিস্তির জন্য জমা দেওয়া টাকা কেন জমা হয়নি তা ক্ষতিয়ে দেখা দরকার বলে ভুক্তভোগী
কৃষক পরিবারের সদস্যরা মনে করেন। উল্লেখ্য, ঋণখেলাপী মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় গত ২৪ নভেম্বর ঈশ্বরদীর ভাড়ইমারী এলাকার ১২ জন কৃষককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা
হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট