1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে অপসারণ এবং পার্লামেন্ট স্থগিত

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৩৯১ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারায় পার্লামেন্ট স্থগিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভের পর স্থানীয় সময় রোববার (২৫ মে) নিজ বাসভবনে এক জরুরি বৈঠক শেষে প্রেসিডেন্ট এই ঘোষণা দেন।

সোমবার (২৬ জুলাই) তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়,

নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ,

যা ২০১৪ সালের পর প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং সাংবিধানিক সংকট।

বিবৃতিতে তিনি বলেন, আমার এই ঘোষণায় কেউ যদি অস্ত্র হাতে তুলে নেওয়ার চিন্তা করে,

আমি তাদের সতর্ক করছি যে, কেউ যদি গুলি চালায়, তবে সশস্ত্র বাহিনীও গুলির মাধ্যমেই তার জবাব দেবে।

তিনি দাবি করেন, তার কাজ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তিনি সংসদ সদস্যদের দায়মুক্তি স্থগিত করেছেন।

এর আগে, রোববার তিউনিসিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নিয়ে তারা করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দেশ ও জনগণের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। এ সময় তারা সরকারে পদত্যাগ চেয়ে শ্লোগান দিতে থাকেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি বড় শহরে ক্ষমতাসীন দল এন্নাহাদার অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে তারা।

এ সময় তারা প্রধানমন্ত্রী হিচেম মিচিচির পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানায় বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা।

পরে প্রেসিডেন্ট কাইস সাইয়েদ এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ২০১০ সালে সূচনা হওয়া আরব বসন্ত তিউনিসিয়াতেই শুরু হয়। তারপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট