1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১৩৫৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।। আসন্ন পৌরসভা নির্বাচনে পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সুজানগর পৌরসভার সাবেক সফল মেয়র তোফাজ্জল হোসেন তোফা। তফসিল ঘোষণার আগেই সুজানগর পৌরসভার মেয়র পদে নির্বাচন করার জন্য প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। গণসংযোগ ও কুশল বিনিময় ও মতবিনিময়সহ পৌরসভার ভোটারদের সমর্থন ও দোয়া কামনায় সুজানগর পৌরসভার সাবেক সফল মেয়র তোফাজ্জল হোসেন তোফা এগিয়ে রয়েছে। সুজানগর পৌরসভার রাধানগর গ্রামের আলহাজ্ব ছাদেক আলী প্রামানিকের জেষ্ঠ সন্তান তোফাজ্জল হোসেন তোফার জন্ম ১৯৭২ সালের ১৪ আগষ্ট। ১৯৮৭ সালে বাংলাদেশ ছাত্রলীগের সুজানগর উপজেলা শাখার সদস্য হিসেবে রাজনীতি শুরু, ১৯৮৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সুজানগর উপজেলা শাখার প্রচার সম্পাদক, ১৯৯৪-২০০৩ সাল পর্যন্ত ছাত্রলীগের সুজানগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। ২০০৪ সালে আওয়ামী যুবলীগের সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২০১৫ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সুজানগর উপজেলা শাখার সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে সুজানগর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্তমানে সামাজিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক। রাজনৈতিক কারণে মেধাবী এ রাজনীতিবিদ বিভিন্ন সময়ে ১৩ বার জেল খেটেছেন, মামলা হয়েছে ২৭ টি এরমধ্যে তিনটা মার্ডার কেসের মামলায় নির্দোশ খালাস দিয়েছে আদালত। এছাড়া ৮ আগষ্ট ১৯৮৯ সালে এরশাদ বিরোধী আন্দোলনে,অস্ত্র ও বিস্ফোরক মামলায় ১৯৯১-১৯৯৬ সময়ের মধ্যে ৭ টি মামলা, ১৯৯৬ সালে খোরশেদ মেম্বর হত্যা মামলা, ১৯৯৮ সালে ওহাব/ভায়না হত্যা মামলা,২০১০ সালে বক্কার হত্যা মামলায় আসামি করা হয়েছে। ২০০১ সালে জামায়াত বিএনপির সন্ত্রাসী দ্বারা তোফাজ্জল হোসেন তোফার ছোট দুই ভাই বাবু ও জুয়েল নির্যাতনের শিকার হন ও বাড়ি-ঘর ভাংচুর সহ ৭টি মামলা আসামি করা হয়। ২২ অক্টোবর ২০০২ অপরেশন ক্লিনহার্টের সময় প্রচুর নির্যাতন, ডিটেনশন সহ ৮ টি মামলা হয়েছে।২০১১-২০১৬ সাল মেয়াদে সুজানগর পৌরসভার মেয়র থাকা কালীন সময় তিনি যেসব বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন তার উল্লেখযোগ্য হলো সুজানগর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নতিকরণ করা। বান্নাই খাল খনন প্রকল্প উন্নয়ন কাজ,গুরুত্বপূর্ণ উনিশ শহর উন্নয়ন প্রকল্পের একটি হলো সুজানগর পৌরসভা। এ প্রকল্পের আওতায় পৌরসভার রাস্তা-ঘাট,সোলার বিদ্যুৎ,কবর স্থান,শ্মশ্বান ঘাট উন্নয়ন ও শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ করা হয়। পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, তিন পৌরসভা উন্নয়ন প্রকল্প (সুজানগর,চাটমোহর ও পাবনা ) বাবদ সাড়ে ৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। সুজানগর পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ, খেলার মাঠ,ঈদ গাহ মাঠ,গোডাউন,গরুর হাট নির্মাণ করা হয়। এছাড়া সুজানগর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ তিনি নিষ্ঠার সাথে সম্পন্ন করেছেন। আগামীতে সুজানগর পৌরসভার নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে দলীয় প্রতিক নৌকার মনোনয়ন দেন এবং জনগন যদি তাকে পূনরায় সুজানগর পৌরসভার মেয়র নির্বাচিত করেন, তাহলে তিনি সুজানগর পৌরসভাকে একটি অত্যাধুনিক ডিজিটাল পৌরসভায় রুপান্তর করার চেষ্টা করবেন এবং সুজানগর পৌরসভাকে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট